রিপোর্ট: রাজীব-তাজ
ঢাকার বিআইসিসি এক্সিবিশন সেন্টারে জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের আবাসন ব্যবসা খাতের বৃহত্তম প্রদর্শনী রিহ্যাব মেলা-২০২৪। (২৩-২৭) ডিসেম্বর পর্যন্ত লক্ষাধিক দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলাটি। এক ছাদের নীচে দেশের নামকরা বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান সহ ব্যতিক্রম কয়েকটি প্রতিষ্ঠান এই মেলায় অংশ গ্রহণ করেছে। অটোম্যাট- হোম অটোমেশন তাদের মধ্যে অন্যতম। এটি অত্যাধুনিক আইটি এবং এ আই নির্ভর হোম সলিউশন এক্সেসরিজ নিয়ে রিহ্যাব মেলায় হাজির হয়েছে। ক্রেতা দর্শনার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে কোম্পানিটি। বাড়িতে নতুন যুগের নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে আছে কী-লেস এন্ট্রি ও থ্রিডি ফেস রিকগনিশন সম্বলিত স্মার্ট ডোর লক; স্মার্ট বেবী মনিটরিং ক্যামেরা, যা শিশু বা বৃদ্ধদের প্রতি মুহূর্তের খবর রাখে; স্মার্ট সেন্সর ট্রাশ বিন; গ্যাস ডিটেক্টর সেন্সর; স্মার্ট ট্রিনিটি লাইট; স্মার্ট সুইচ সকেট; স্মার্ট ক্লিনিং রোবট; স্মার্ট ফ্যা, গেজেটস সহ অনেক আশ্চর্যজনক সরঞ্জামাদি।
উল্লেখ্য, এ বছরই কেবলমাত্র ব্যবসা শুরু করে ইতিমধ্যে চমৎকার সাড়া প্রাপ্ত হয়েছে অটোম্যাট। শতাধিক স্মার্ট পণ্য নিয়ে এবারের মেলায় অংশগ্রহণ করেছে অটোম্যাট।
মেলায় কথা হয় অটোম্যাট এর ম্যানেজিং পার্টনার জনাব আরিফ এর সাথে। তিনি জানান- “আমরা পণ্যের মানকে অত্যন্ত গুরুত্ত্ব দিচ্ছি৷ সম্মানিত ফ্ল্যাট মালিকদের বাসার যাবতীয় স্মার্ট সমাধান এনে দেওয়ার জন্য আমি এবং আমার পার্টনার মাহমুদুল হাসান এই ব্যবসার সূচনা করি। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গেজেটস এবং অটো হোম সল্যুশনে আমরা দেশে জোয়ার সৃষ্টি করতে চাই। ক্রেতাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সেরা মানের সেবা প্রদান করতে প্রস্তুত অটোম্যাট টিম। আমদানীকৃত উন্নত মানের সরঞ্জামাদি আবাসন খাতের জন্য বাজারজাত করার নির্ভরযোগ্য নাম অটোম্যাট- হোম অটোমেশন। অফিস ঠিকানা: ফ্ল্যাট- ৪/বি, বাড়ি- ৫, ব্লক- বি, সেকশন- ১০, মিরপুর, ঢাকা। ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে: automate.net.bd