পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান র্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে দেশবাসী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব হাফিজুল ইসলাম লিটন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। এই ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও উল্লেখ করেন যে, র্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবসময় দেশের উন্নয়নে ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।