• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৫
চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

Oplus_16908288

হরিরামপুর মানিকগঞ্জ (প্রতিনিধি):

মানিকগঞ্জের হরিরামপুরে চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

১১ মার্চ মঙ্গলবার দুপুরে, উপজেলার বৃহত্তর ঝিটকার সর্বস্তরের জনগণের ব্যানারে ঝিটকা বাজার শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঝিটকা বাজার প্রদক্ষীন করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, এস এম জাফর আলম, উপজেলা হরিরামপুর টিচিং ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জুমাত আলী মাস্টার, আশরাফুল ইসলাম সুমন, সোহেল শিকদার, গালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কৌড়ি এম এ রউফ ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শিকদার তমাল, সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াসের সভাপতি টিপু শিকদার প্রমুখ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930