• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের কনফারেন্স হলে ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সিএমপির জুলাই-আগস্ট ২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

সভায় মান্যবর সিএমপি কমিশনার মহোদয় তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণকে তাদের আওতাধীন এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণসহ আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930