• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলায় যারা জড়িত তাদের গ্রেফতার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলায় যারা জড়িত তাদের গ্রেফতার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। গতরাত থেকে এখনও পর্যন্ত এই আক্রমণ অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা শিক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি। অতীতেও এমন আক্রমণ হয়েছে কিন্তু প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। গ্রামবাসীর আড়ালে কোনো পতিত ফ্যাসিস্ট শক্তি মদদ দিচ্ছে কিনা খতিয়ে দেখতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাধারণ সম্পাদক,নাছির উদ্দিন নাছির জোরালো দাবি জানাচ্ছে, যারা হামলায় জড়িত তাদের অতি দ্রত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।