• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার: গ্রেফতার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৬ টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার: গ্রেফতার ২

গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রামের বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ৪টি শট গান, ২টি পিস্তল (ম্যাগাজিন সহ), ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন অস্ত্র তৈরীর সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৭) নামক দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী যৌথ অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930