• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গ্লোবাল ইসলামী ব্যাংকের মুরাদনগর উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫
গ্লোবাল ইসলামী ব্যাংকের মুরাদনগর উপশাখার উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৬ এপ্রিল ২০২৫ তারিখে কুমিল্লার মুরাদনগরে গ্লোবাল ইসলামী ব্যাংকের মুরাদনগর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুরাদনগর উপজেলার কৃতী সন্তান TAS Aviation Group-এর চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল জনাব কে. এম. মজিবুল হক প্রধান অতিথি হিসেবে মুরাদনগর উপশাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তার অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, বোর্ড সেক্রেটারিয়েট মনজূর হোসেন , শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও শরীয়াহভিত্তিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31