দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোবিন্দগঞ্জ থানা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি এবং সঞ্চালনায় ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২–গাইবান্ধা–০৪ (গোবিন্দগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, গোবিন্দগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।