• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএনপির দু:খ প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৫

কাপাসিয়ার চাঁদপুর চেরাগ আলী মোড়ে দুর্বৃত্তদের হামলায় যমুনা টিভি’র ক্যামেরা পার্সন রকি হোসেন আহতের ঘটনায় বিএনপির হাই কমান্ড দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আসেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন, কাপাসিয়ার চাঁদপুরে সাংবাদিকদের সাথে যে আচরণ করা হয়েছে তা খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য বিএনপির হাই কমান্ড দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে বলেন, ব্যাক্তির কোন অপকর্মের দায় দল নিবে না। বিএনপি সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি সাংবাদিকদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা শুনেন এবং প্রকৃত পক্ষে যারা ঘটনা ঘটিয়ছে তাদের বিরুদ্ধে ব্যাবস্তা নিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবে তিনি একাই এসেছিলেন। এ সময় ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাংবাদিক দেলোয়ার হোসেন, নাসির আহমেদ, মজিবুর রহমান, আমিনুল ইসলাম, রেজাউল বারী বাবুল, হাসমত আলী, কামাল হোসেন বাবুল, হাসিব খানসহ অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031