• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধা মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায়, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুন্যের উৎসব ২০২৫ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ ই জানুয়ারী বিকেল ৩:৩০ মিনিটে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা,,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক শাহ নেওয়াজ,বিআরটিএর সহকারী পরিচালক রবিউল ইসলামসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট জেলা ফুটবল একাদশ। এ খেলা দেখতে হাজারো মানুষের ঢল জমিয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930