• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া ও কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কামাল জামান মোল্লা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া ও কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কামাল জামান মোল্লা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া আয়োজনের অংশ হিসেবে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা। শনিবার বিকেলে নিজস্ব উদ্যোগে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কম্বল ও মশারী বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে কামাল জামান মোল্লা বলেন, কড়াইলের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানকার মানুষের জীবন থমকে গেছে। আমরা বিএনপির পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি সুস্থ হয়ে নেতৃত্ব দিলে আসন্ন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “এই দেশ গণতন্ত্রহীনতায় ক্লান্ত। জনগণ পরিবর্তন চায়। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে মাঠে ফিরলে সেই পরিবর্তনের নেতৃত্ব তার হাত ধরেই আসবে।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাচ্চু, বনানী থানার যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, গুলশান থানা বিএনপির সদস্য সচিব শাহজাহান কবির, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তার, বনানী থানা মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার, যুগ্ম আহ্বায়ক আসমা বেগম, গুলশান থানা বিএনপির সদস্য ইশরাত খানসহ যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ ঢাকা ১৭ আসনের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ১৫০০ টিরও বেশি ঘর। সর্বস্ব হারায় হাজারো নিম্নআয়ের মানুষ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930