• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খালেদা জিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এক শোক বার্তায় জানান, জাতির ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অর্থনৈতিক সংস্কারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছিল রাজনৈতিক সচেতনতা, নারী জাগরণ ও গণতান্ত্রিক চেতনার এক নতুন উচ্চতায়।
জাতীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য এবং তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ, মানবিক ও প্রেরণাদায়ী নেত্রী ও অভিভাবক হারালো।

আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর প্রয়াণ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি অপূরণীয় ক্ষতি।

আব্দুন নাসের খান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031