• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার-৫

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
খাগড়াছড়িতে বাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার-৫

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া ও পানখাইয়া পাড়া সড়কে বিভিন্ন ব্যাক্তি মালিকানাধীন দোকান পাট ভাঙচুর, দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিসাধনসহ কল্যাণপুরস্থ কে এস টি সি ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল ভাঙচুরের ঘটনায় পুলিশের অভিযানে ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ৬ অক্টোবর খাগড়াছড়ি সদর থানার অফিসারদের সমন্বয়ে একটি চৌকস টিম পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সদর থানার বিভিন্ন স্থানে রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো : লুৎফর রহমান (৪৫), মো. নুর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাহাজাদা ইমরান চৌধুরী (৩৪) মো.কামরুল (৩৫) উভয় সাং খাগড়াছড়ি সদর উপজেলা।
গ্রেফতারাকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930