• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কোর অব মিলিটারি পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
কোর অব মিলিটারি পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

আজ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ কোর অব মিলিটারি পুলিশ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল এ পৌঁছালে তাঁকে কোর অব মিলিটারি পুলিশের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং কমান্ড্যান্ট, সিএমপিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের অধিনায়কগণ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সাথে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারি পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। পাশাপাশি সেনাবাহিনীর শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও, আন্তর্জাতিক পরিমন্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিএমপি ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ কোর অব মিলিটারি পুলিশ এর ৭ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সাভার সেনানিবাসস্থ সিএমপি সেন্টার এন্ড স্কুল প্রাঙ্গণে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে কোর অব মিলিটারি পুলিশের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার গৌরবমন্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031