• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কেন্দুয়ায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৫
কেন্দুয়ায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে একবর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলা প্রশাসন ও কেন্দুয়া নির্মান শ্রমিক ইউনিযন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
দুপুরে উপজেলা প্রশাসন ও নির্মান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রায় নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঞামজনু, পৌর বি এনপির সভাপতি খোকন আহমেমেদ ডিলার।

এদিকে নির্মান শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রায় নেতৃত্বদেন নির্মান শ্রমিক ইউনিয়ন কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন মৌলু সাধারণ সম্পাদক আবুল কালাম মেনু।

শোভাযাত্রার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা বি এন পির সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, জামাতের কেন্দুয়া উপজেলা শাখার আমীর,বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, জসীম আহম্মেদ খোকন, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সহ পাঠাগার সম্পাদক মঞ্জুরা আক্তার লিলি প্রমুখ।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তারঁ বক্তব্যে বলেন,পৃথিবীতে সভ্যতার সবকিছু তৈরী হয়েছে শ্রমিকদের শ্রমে- ঘামে।তাই শ্রমিকদের ন্যায্য পাওনা কাজ শেষ হবার সাথে সাথেই মিটিয়ে দিতে হবে।
এছাড়া তিনি বলেন, শ্রমিক মালীক এক হবে,গড়বো এ দেশ নতুন করে।তিনি বলেন,শ্রমিক মালীক এক হয়েই দায়িত্ব পালন করতে হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930