• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কেএফসি’র ৪২ তম আউটলেট এখন বনানী-১১ তে

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪
কেএফসি’র ৪২ তম আউটলেট এখন বনানী-১১ তে

রিপোর্ট: রাজীব-তাজ

রাজধানী ঢাকার অভিজাত এলাকা বনানীর ১১ নং রোডে হাকাম টাওয়ারের নীচ তলায় আজ ৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কেএফসি। কেএফসি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আউটলেটের শুভ উদ্ধোধন ঘটে। দুপুর থেকেই কেএফসি প্রেমীদের পদচারণায় মুখর হয় আউটলেটটি। বিখ্যাত ফ্রায়েড চিকেন সহ মুখরোচক সব নিয়মিত আইটেম এই আউটলেটে পাওয়া যাচ্ছে। কিছু কিছু কম্বো প্যাকেজে ডিসকাউন্ট অফার রয়েছে। ৪০ জন একত্রে এই নব্য আউটলেটে বসতে পারবে। ঠিকানা- হাকাম টাওয়ার, নীচ তলা, প্লট- ৯৮, রোড-১১, বনানী, ঢাকা।