• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুষ্টিয়া সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ০৫ জন সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২৫
কুষ্টিয়া সদর উপজেলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ০৫ জন সন্ত্রাসী গ্রেফতার

গত রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামোনিশন এবং মাদকদ্রব্য সহ ০৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930