• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুমিল্লা সদর উপজেলায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র সহ গ্রেফতার ১ জন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
কুমিল্লা সদর উপজেলায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র সহ গ্রেফতার ১ জন

আজ ভোর আনুমানিক ৫ টায় কুমিল্লা সদর উপজেলার নাজির মসজিদ রোড, চানপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী খোকন মিয়া’কে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930