• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান”

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫
“কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান”

ভয়াল ২৯ এপ্রিল স্মরণে দিনটিকে “জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস” হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ।

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের একদল সংগঠক কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিটি গ্রহণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ।

স্মারকলিপি প্রদানকালে কসউবি প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন: মনোয়ার কামাল জিশান (ব্যাচ ২০০৪), শাজান চৌধুরী (ব্যাচ ২০০৬), ছৈয়দুল আবরার মোঃ তকি (ব্যাচ ২০০৬), ইউসুফ জামিল (ব্যাচ ২০০৭), রাছিফ চৌধুরী (ব্যাচ ২০০৭), সৌরভ দেব (ব্যাচ ২০১০) এবং শাফাকাত শাহরিয়ার (ব্যাচ ২০১৪)।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কক্সবাজারে, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানে। লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে, বিলীন হয় ফসল ও গবাদিপশু, ধ্বংস হয় কোটি কোটি টাকার অবকাঠামো। উপকূলের হাজারো গ্রাম ও কক্সবাজারের নয়টি উপজেলা সম্পূর্ণরূপে লণ্ডভণ্ড হয়ে যায়।

এই মর্মান্তিক ঘটনার স্থায়ী স্মরণ এবং ভবিষ্যতের জন্য জনগণকে দুর্যোগ সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ২৯ এপ্রিলকে “জাতীয় বিপদাপন্ন ও দুর্যোগ প্রতিরোধ দিবস” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা জানানো হয় স্মারকলিপিতে।

কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ আশাবাদী, যথাযথ কর্তৃপক্ষ এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ ও প্রকৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ নিয়মিতভাবে সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031