• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কমিউনিটি ব্যাংক বাংলাদশ পিএলসি এর যাত্রা শুরু ২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪
কমিউনিটি ব্যাংক বাংলাদশ পিএলসি এর যাত্রা শুরু ২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর

বিগত ৫ (পাচ) বছরে, বিশ্বব্যাপী করোনা অতিমারী, পূর্বের দুইজন বোর্ড চেয়ারম্যানের ইউএস স্যাংশন (US Sanction) এর কারনে এবং নস্ত্র হিসাব (Nostro account) বন্ধ থাকার কারনে বৈদেশিক বানিজ্যে লেনদেন বন্ধ, ইউরোপে অস্থিরতার (২০২২ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ), ঋণ সুদ হারে ৯-৬ এর পরে ও

নিম্নোক্ত সেবা সমূহ প্রদান ও ব্যাংকের উন্নয়ন ঘটেছেঃ

১. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ৬৪টি জেলায় সার্ভিস পয়েন্ট (Kiosk) প্রতিষ্টা করে বাংলাদেশ পুলিশ বাহিনীর বেতন ভাতা সমূহ, এটিম বুথ এর মাধ্যমে টাকা উত্তোলন ও বেতন হিসাব হতে লোন সুবিধা (Payroll, ATM, Loan Against Salary) এর মাধ্যমে ২ লক্ষাধিক পুলিশ সদস্যদের সেবা প্রদান করা হয়।

২. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৮টি শাখা এবং ২টি উপশাখার মাধ্যমে দেশের বৃহৎ, ক্ষুদ্র মাঝারি ঋণ বিতরন, কৃষি ঋণে লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

৩. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ডিজিটাল উদ্ভাবনা এবং সেবার উৎকর্ষতার জন্য পর পর ৫ বৎসর আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।

৪. ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরনের মাধ্যমে ০.৫ শতাংশের নীচে শ্রেণীবদ্ধ ঋণ (Classified Loan) যা বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে সর্বনিম্ন যা একটি মাইল ফলক।

৫. Emerging Credit কর্তৃক বাহ্যিক ক্রেডিট রেটিং (External Credit Rating) এ ব্যাংকের স্বল্প মেয়াদী রেটিং ২ (Rating Short Term 2) এবং দীর্ঘ মেয়াদী তে এএ- (Long Term AA-) ধারা অব্যাহত রাখা।

৬. বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ঝুঁকি ভিত্তিক পর্যালোচনায় ব্যাংকের সার্বিক ঝুঁকি নিম্ন (Low) হিসাবে মূল্যায়ণ হওয়া।

৭. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২২ এবং ২০২৩ সালে যথাক্রমে ৪ এবং ১০ শতাংশ যাহার সর্বমোট পরিমাণ ৭১.৪ কোটি টাকা শেয়ার হোল্ডারগন কে লভ্যাংশ প্রদানে সক্ষম হয়।

এখানে উল্লেখ্য যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সূচনা লগ্ন থেকে জনাব মশিউল হক চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দ্বায়িত্বরত আছেন। তার শিক্ষাগত জীবনে ১৯৯২ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাষন ইনস্টিউট থেকে স্নাতোকোত্তর (MBA) করার পর আমেরিকান এক্সপ্রেস ব্যাংক (American Express Bank) এ ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (Management Trainee) হিসাবে যোগ দেন। চাকুরি জীবনে তিনি Standard Chartered, Citi NA, শাহজালাল ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে দেশে ও বিদেশে সুনামের সাথে দ্বায়িত্বরত ছিলেন। তার বাবা শামসুল হক চৌধুরী, যিনি এরশাদ বিরোধী আন্দোলনে পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি, সুপ্রীম কোর্ট বারের সর্বোচ্চ ৬ বার সভাপতি নির্বাচিত হন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর তিনটি স্তম্ভ তথা Business, Service এবং Compliance নিশ্চিতকরনের মাধ্যমে মহান আল্লাহপাকের রহমতে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930