• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৫
কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর আটক

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা প্রায় মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930