• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

এসএমই ডেভেলপমেন্ট ইন প্লাস্টিক সেক্টর” শিরোনামে ১৬ তম বাংলাদেশ পিপিপি শিল্প মেলা-২০২৪ এ সফল সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪
এসএমই ডেভেলপমেন্ট ইন প্লাস্টিক সেক্টর” শিরোনামে ১৬ তম বাংলাদেশ পিপিপি শিল্প মেলা-২০২৪ এ সফল সেমিনার অনুষ্ঠিত

রাজীব-তাজ

২০২৪ সালের ২৪-২৮ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে ১৬ তম বাংলাদেশ প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প প্রদর্শনী। যেখানে অংশ নিচ্ছে দেশ বিদেশের স্বনামধন্য সব কোম্পানী। তারা তাদের অত্যাধুনিক সব প্লাস্টিক কাচামাল ও পণ্য প্রদর্শন করতে রাজধানী ঢাকায় বসুন্ধরাস্থ আইসিসিবি হলে অনুষ্ঠেয় ট্রেড শোতে সমবেত হয়েছে। প্রতিদিন ২ বেলা ২ টি করে সেমিনার হল নং-৫ পুষ্পাঞ্জলিতে অনুষ্ঠিত হচ্ছে। ২৫ জানুয়ারী দুপুর ৩ টায় অনুষ্ঠিত সেমিনারের প্রতিপাদ্য ছিল- “এসএমই ডেভেলপমেন্ট ইন বিজনেস সেক্টর”। উক্ত সেমিনারে প্রানবন্ত প্যানেল আলোচনা এবং উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব হয়। দেশ বিদেশের বিভিন্ন প্যানেলিস্ট আলোচনায় অংশ নেয়৷ প্লাস্টিক খাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর বক্তারা জোরারোপ করেন। উল্লেখ্য, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকে। অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সামীম আহমেদ এর চৌকস নেতৃত্বে সমিতি এবং মেলার সব কার্যক্রম এগিয়ে চলেছে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930