• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এবি পার্টি মালয়েশিয়া শাখার সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১১, ২০২৫
এবি পার্টি মালয়েশিয়া শাখার সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মালয়েশিয়া শাখার কুয়ালামাপুরে অবস্থানরত সংগঠকদের এক মতবিনিময় সভা কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর রাধুনি বিলাস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া শাখার আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. সোহেল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের মূল রাজনৈতিক শ্লোগানই হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী ভাইবোনদের পাঠানো রেমিট্যান্স। অথচ প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের কোন আন্তরিক ভুমিকা আমরা লক্ষ্য করছিনা। তিনি ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভুমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এবি পার্টি ভুমিকা রাখবে। আমরা মালয়েশিয়ায় অবস্থানরত ভাই বোনদের সমস্যা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলবো। সেই সাথে বাংলাদেশের শ্রমবাজার চালুর জন্য মালয়েশিয়ান সরকারের সাথেও আমরা কথা বলবো।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ান শাখার সদস্য বদরুল হুদা খান, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, মাহমুদুল হাসান, সাহেব আলী সহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানরত এবি পার্টির সদস্যবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930