এতিমখানা-মাদ্রাসা ও বিশেষ শিশু কেন্দ্রে ছাত্রদলের প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ
এতিমখানা-মাদ্রাসা ও বিশেষ শিশু কেন্দ্রে ছাত্রদলের প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
আজ ৪ অক্টোবর শনিবার; বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সম্পাদক ডা. রাসেল হোসেন এর উদ্যোগে— রাজধানীর শনিরআখরা এলাকায় নুরুন্নেসা বিবি দাখিল মাদ্রাসা ও এতিমখানা, চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রামের আওতাধীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু প্রতিপালন কেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় এবং গার্মেন্টস কর্মীদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা উপকরণ (ফার্স্ট এইড বক্স) বিতরণ করা হয়।
এই উদ্যোগে অংশ নেন— এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. একেএম আহসান হাবিব নাফি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. কাজী তৌকির মাহমুদ এবং মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের সদস্য সচিব শেখ জিহানুর রহমান প্রিন্স এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর সাবেক সহ- সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান।
ছাত্রদলের এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও গার্মেন্টসকর্মীরা প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ পেয়ে উপকৃত হন।