জামায়াতে ইসলামী ও অন্যান্য বিজয়ী প্রার্থীদের ফলাফল:
রাজধানীর ২০টি আসনের মধ্যে নির্বাচনী ঐক্য ও অন্যান্য প্রার্থীরা ৭টিতে বিজয়ী হয়েছেন।
ঢাকা-৪: জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোট পেয়ে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭ ভোট।
ঢাকা-৫: জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন ৯৬,৬৪১ ভোট পেয়ে ৯ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবী উল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১ ভোট।
ঢাকা-১১: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম ৯৩,৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের চেয়ে ২,০৩৯ ভোট বেশি পেয়েছেন।
ঢাকা-১২: জামায়াতে ইসলামীর মো. সাইফুল আলম ৫৩,৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পেয়েছেন ৩০,৯৬৩ ভোট।
ঢাকা-১৪: জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিন কাসেম ১,০১,১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩,৩২৩ ভোট।
ঢাকা-১৫: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ৮৫,১৩১ ভোট পেয়ে ২১,৬১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩,৫১৭ ভোট।
ঢাকা-১৬: জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেন ৮৮,৮২৮ ভোট পেয়ে ৩,৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট।
উল্লেখ্য যে, এ পর্যন্ত সারাদেশে প্রাপ্ত ২৯১টি আসনের ফলাফলের মধ্যে ঢাকার ২০টি আসনের সবকটি ফলাফল চূড়ান্ত হয়েছে।