বিস্ময়কর এক ব্রান্ড হিসেবে বাংলাদেশে এখন দারুণ জনপ্রিয় ওয়ালটন। গ্রাম-বাংলা সহ দেশের প্রতিটি ঘরে ঘরে ওয়ালটন এর পণ্য। নিজ দেশীয় ব্রান্ড হিসেবে সুনামের অধিকারী ওয়ালটন এখন বিদেশের মাটিতেও সগৌরবে রপ্তানী হচ্ছে। উল্লেখ্য, দেশীয় ক্রেতাদের হাতের নাগালে সব পণ্য সহজলভ্য করার জন্য ৭০০ টি ওয়ালটন প্লাজা সারা বাংলাদেশে রয়েছে। রাজধানী ঢাকার ওয়ালটন প্লাজা-পল্টন নিজ সেবা ও ব্যবসায়িক পারফরম্যান্সে অনন্য, যেটি নয়া পল্টন, ট্রাইডেন্ট টাওয়ার (আনন্দ ভবন কমিউনিটি সেন্টার এর পাশে) এর নীচ তলায় অবস্থিত। ১২০০ বর্গফুটের শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ও নান্দনিক প্লাজাটিতে ওয়ালটনের লেটেস্ট ও নিত্য নতুন সব পণ্য সহজে ও সুলভে পাওয়া যায়। কাকরাইল, পল্টন, ও ফকিরাপুল সহ আশপাশের ক্রেতারা নিত্য-নিয়মিত এই প্লাজা থেকে ক্রয় করে থাকেন। কিস্তিতে ক্রয় সুবিধা দেওয়ার কারণে এই প্লাজার জনপ্রিয়তা উঠতির দিকে। শুক্রবার সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে এই প্লাজাটি। এক বছর ধরে এই প্লাজার ম্যানেজার তথা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছেন- আক্তারুজ্জামান। তার অভিজ্ঞতা, দক্ষতা ও চৌকস নেতৃত্তের ফলশ্রুতিতে এই প্লাজার ব্যবসায়িক অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি জানান- “এই প্লাজাটি বিশেষ কিছু ব্যাপার লক্ষ্য রাখে, যেমন- প্লাজার গোটা টিমের আতিথেয়তা, ক্রেতাদেরকে সমাদর, হাসিমুখে অভ্যর্থনা, সুন্দর ব্যবহার, ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া এবং বিক্রয় পরবর্তী সেবা নিয়ে তাদের পরিষ্কার ভাবে অবগত করা হয়। প্লাজাটির এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন শারমিন নাহার। প্লাজার স্টাফ তথা এমপ্লয়ীদের পারফরমেন্স জাগ্রত রাখার জন্য ‘এমপ্লয়ী অফ দ্যা মান্থ’ পুরস্কার সহ অন্যান্য ইনসেনটিভ এর ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় কথা, ওয়ালটন প্লাজা-পল্টন এর টিম একে অপরের প্রতি সহমর্মী এবং আনন্দমুখর হয়ে কাজে মগ্ন থাকে বিধায় এই প্লাজাটি অসাধারণ গতিতে এগিয়ে চলছে। প্লাজা সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য।