• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উদ্ভূত বন্যা পরিস্থিতিতে জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪
উদ্ভূত বন্যা পরিস্থিতিতে জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন

বাংলাদেশে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে “দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল” গঠন করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব জনাব মোঃ হারুন-অর-রশিদ সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

‘দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’-এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।

সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ প্রাপ্ত তথ্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং সার্বক্ষণিক ফলোআপ করবেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930