সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ও অথেনটিক পণ্যের সমাহার নিয়ে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান অংশগ্রহন করেছে ইউ এস ট্রেড শো ২০২৪-এ। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এর যৌথ আয়োজনে ২৯তম এই ট্রেড শো ৯ই মে থেকে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে, চলবে ১১ই মে পর্যন্ত।
বৃহস্পতিবার রিমার্ক-রল্যানের প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদসহ রিমার্ক-হারল্যানের উর্ধতন কর্মকর্তারা।
শুরুর দিন থেকেই রিমার্ক-হারল্যান গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। জনপ্রিয় কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড নিওর, সিওডিল, লিলি, ব্লেইজ ও’ স্কিন, হারল্যান, ক্যাভোটিন, ম্যাক্স বিউ ও হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্র্যান্ড অ্যাকনল, অরিক্স, সানবিট ও টাইলক্স ব্র্যান্ডের কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম ও পার্সোনাল কেয়ার পণ্য দিয়ে দর্শনার্থীদের এক ভিন্ন ধরনের অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, ভেজাল ও নকল পণ্যের ছড়াছড়ি রোধে রিমার্ক-হারল্যান কাজ করে যাচ্ছে। এই প্যাভিলিয়নে প্রদর্শিত পণ্যগুলো অথেনটিক ও আন্তর্জাতিক মানসম্মত। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত রিমার্ক-হারল্যানের অথেনটিক পণ্য ক্রেতা ও দর্শনার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকছে।
এদিকে, ক্রেতাদের কথা মাথায় রেখে, ইউ এস ট্রেড শো’তে রিমার্ক-হারল্যান দিচ্ছে সব ধরনের কালার কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যে ২৫% ছাড় এবং হোম ও পার্সোনাল কেয়ার পণ্যে ১৫% ছাড়। এছাড়াও সিওডিল ব্র্যান্ডের পণ্যে ২০% এবং ব্লেইজ ও’ স্কিনের নির্দিষ্ট পণ্যে থাকছে ৪০% পর্যন্ত ছাড়।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের সাথে রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে উপস্থিত থাকবেন, রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান।
রিমার্ক-হারল্যানের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও সাবিলা নূরের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।