• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হজ এজেন্সি সমূহের প্রতিনিধিদের সাথে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর, ২০২৫ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সহ-সভাপতি হাফেজ নুর-মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল-মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস. এম. জাফর শীর্ষ নির্বাহীবৃন্দ এবং শাখা সমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হজ এজেন্সির মালিক উপস্থিত ছিলেন

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930