• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে ১৭ আগস্ট, রবিবার এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

মোঃ রাফাত উল্লা খান বলেন, দেশের পরিবেশ উন্নয়ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিকভাবে দায়বদ্ধ। এ দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনায়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছি।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর সার্বিক তত্বাবধানে দিনব্যাপী কর্মসূচীর আওতায় র‍্যালি, সেমিনার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন, ড. মোঃ কামাল হোসেন, ড. মো. আল আমিন, ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ২০২৫ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930