• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর স্টল উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর স্টল উদ্বোধন

হজ এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ্ ফেয়ার ২০২৫ এর কো-স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করা হয়েছে। ১৪ আগস্ট, ২০২৫ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের উপস্থিতিতে স্টলের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

স্টল উদ্বোধনকালে মোঃ রাফাত উল্লা খান বলেন, হজ গমনেচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সে লক্ষ্য পূরণে ব্যাংকটি হজ ও ওমরাহ্ গমনেচ্ছুদের সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে সবাইকে শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930