আরএমপির কাটাখালি থানা পরিদর্শনে পুলিশ কমিশনার মহোদয়
আরএমপির কাটাখালি থানা পরিদর্শনে পুলিশ কমিশনার মহোদয়
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৫
আজ ২২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আরএমপির কাটাখালি থানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান জনাব মো: মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (মতিহার), আরএমপি, রাজশাহী। এসময় জনাব আব্দুল মতিন, অফিসার ইনচার্জ, কাটাখালি থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় থানার বিভিন্ন রেজিস্টার, নথিপত্র, অফিস কক্ষসমূহ এবং সার্বিক কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার দায়িত্বরত কর্মকর্তাদের থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনায় আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের যথাযথভাবে ড্রেস রুলস অনুসরণ করে শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি জনগণের প্রতি পেশাদার, ভদ্র, শ্রদ্ধাশীল, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি থানার সামগ্রিক পরিবেশ, কার্যক্রম ও কর্মকর্তাদের পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এসময় আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।