আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ সেমিনার সফলভাবে শেষ হলো
আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ সেমিনার সফলভাবে শেষ হলো
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
রাজীব দে ঢাকাঃ
ঢাকায় আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ সেমিনার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এর হলরুমে শনিবার ২৫ ও ২৬ অক্টোবর ২০২৫ দুইদিন ব্যাপী প্রথম আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি কর্তৃক সেমিনার সফলভাবে শেষ হয়েছে।
বাংলাদেশ শোল্ডার সোসাইটির উদ্যোগে প্রথম আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি সেমিনার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সেমিনারটিতে কাঁধের অস্ত্রোপচার, আর্থ্রোস্কোপি (Arthroscopy) এবং আর্থ্রোপ্লাস্টির (Arthroplasty) মতো আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
এই সেমিনারটি শোল্ডার বা কাঁধের জয়েন্টের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য আয়োজিত হয়েছিল। সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞগণ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি সেমিনারটি মূলত শোল্ডার বা কাঁধের জয়েন্টের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত।
“আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি সেমিনার ২০২৫” -এ অংশগ্রহণকারী: সেমিনারে চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
শোল্ডার সোসাইটির সেমিনারটি সফলভাবে শেষ হয়েছে,যা এটিকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশ সোলডার সোসাইটি অব বাংলাদেশ (SSB) এর সভাপতি প্রফেসর ডাঃ মেজর জেনারেল আনিসুর রহমান হাওলাদার সেমিনারে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সেমিনারটি সমাপ্ত করেন।
সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (SSB) এর সাধারণ সম্পাদক প্রফেসর (ডাঃ) জি. এম. জাহাঙ্গীর হোসেন।
সেমিনারটিতে গুরুত্বপূর্ণ আলোচনা এবং অন্তর্দৃষ্টি আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি, ট্রমা এবং হাড় প্রদর্শন কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।পরবর্তীতে সেমিনার শেষে আগত বিদেশি বিশেষজ্ঞ,চিকিৎসক ও অতিথিদের সাথে ফটোসেশন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।