নকল প্রতিরোধে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচন করছে ‘ভিশন হলোগ্রাফি লিমিটেড’
নকল প্রতিরোধে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচন করছে ‘ভিশন হলোগ্রাফি লিমিটেড’
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
রাজীব দে ঢাকাঃ
রাজধানীর বসুন্ধরাস্থ আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে আয়োজিত ১৮তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প মেলায় বিশেষভাবে নজর কেড়েছে দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিশন হলোগ্রাফি লিমিটেড। বুধবার (২৮ জানুয়ারি) মেলার উদ্বোধনী দিনে প্রতিষ্ঠানটির স্টলে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে ভিশন হলোগ্রাফি লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমরা শুরু থেকেই এই মেলার সাথে যুক্ত আছি। বাংলাদেশে মানসম্মত পণ্যের বাজার সুরক্ষায় এবং নকল প্রতিরোধে (Anti-counterfeiting) আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মেধা ও ব্র্যান্ড ভ্যালু রক্ষা করা, যাতে কেউ তাদের পণ্য নকল করতে না পারে।”
এবারের মেলায় ভিশন হলোগ্রাফি বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনী করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: এটি একটি মাল্টি-ডাইমেনশনাল হলোগ্রাম যা নকল করা প্রায় অসম্ভব। এটি এমন এক প্রযুক্তি যা একবার পণ্যে লাগানোর পর আর অক্ষতভাবে তোলা যায় না, ফলে মোড়ক পরিবর্তনের সুযোগ থাকে না।
ওষুধ কোম্পানিগুলোর জন্য ব্লিস্টার স্ট্রিপের ওপর ফুল কোটিং হলোগ্রাফি সুরক্ষা।লেবেলের সাথে হলোগ্রাম স্ট্যাম্পিং ফয়েল যুক্ত করে পণ্যের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধি।
বর্তমানে দেশের ১০০-এর বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করছে ভিশন হলোগ্রাফি। লুব্রিকেন্ট খাতে সিগমা, মবিল ও নাম্বিল; ওষুধ শিল্পে রেডিয়েন্ট, এসিআই, এসকেএফ ও অপসনিন; এবং প্রকাশনা শিল্পে কাজলার ও অ্যাডভান্স পাবলিকেশনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত গ্রাহক। এছাড়াও প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সুইট এগ্রোভেটের মতো এগ্রো কোম্পানিগুলো তাদের সেবার আওতাভুক্ত।
আব্দুল্লাহ আল মাহমুদ আরও জানান, বাংলাদেশে নকল প্রতিরোধের পুরাতন ব্যবস্থাগুলো এখন অনেকটাই অকেজো হয়ে পড়েছে। তাই তারা বিশ্বমানের টুডি, থ্রিডি এবং হাই-এন্ড ডট ম্যাট্রিক্স প্রযুক্তি নিয়ে এসেছেন যা দেশীয় শিল্পের সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।
উল্লেখ্য, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ভিশন হলোগ্রাফি প্রতি বছর এই আন্তর্জাতিক মেলায় অংশ নিয়ে তাদের সক্ষমতা প্রদর্শন করে আসছে। চার দিনব্যাপী এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।