• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস

‘রেভল্যুশনাইজিং ডেন্টিস্ট্রি উইথ এআই : ইনোভেশনস অ্যান্ড ইনসাইটস’ শীর্ষক প্রথম ‘আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ফার্মগেটে কেআইবি, থ্রিডি হলে সোশ্যাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহায়তায় স্পেশালাইজড ডেন্টিস্ট্রি বিষয়ক এই প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কংগ্রেসে আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ে বিশেষজ্ঞদের নানা দৃষ্টিভঙ্গি ও গবেষণালব্ধ আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এক্সিকিউটিভ ডিরেক্টর, জিয়াউর রহমান ফাউন্ডেশন চিফ অ্যাডভাইজর, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন আল রশিদ, চেয়ারম্যান ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল প্রেসিডেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ডা. জহিরুল ইসলাম শাকিল, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল সেক্রেটারি জেনারেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

গেস্ট অব অনার হিসেবে ছিলেন প্রফেসর ড. আবুল কেনান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (DAB)
ডিরেক্টর, নিটর, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ । এছাড়াও উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দন্ত চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, উন্নত রোগ নির্ণয় প্রযুক্তি, ভবিষ্যৎ গবেষণা এবং বাংলাদেশে ডেন্টাল হেলথকেয়ারের রূপান্তর মূলক দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. সালাউদ্দিন স্বপন
প্রেসিডেন্ট, স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930