• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী ০৮, ০৯ ও ১০ ফেব্রুয়ারি বাজুস ফেয়ার-২০২৪

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৩
আগামী ০৮, ০৯ ও ১০ ফেব্রুয়ারি বাজুস ফেয়ার-২০২৪

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার-২০২৪’ আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন তৃতীয় বাজুস ফেয়ার-২০২৪ আগামী ০৮, ০৯ ও ১০ ফেব্রুয়ারি- ২০২৪ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-০৪, নবরাত্রিতে অনুষ্ঠিত হবে।

এই জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১০০ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের কোন টিকিট লাগবে না।

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার ২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।