• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ – আমির খসরু মাহামুদ চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫
আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ – আমির খসরু মাহামুদ চৌধুরী

রাজধানীতে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এর উদ্যোগে “স্কিলিং বাংলাদেশ: জাতীয় প্রবৃদ্ধির জন্য দক্ষতা ও কর্মসংস্থান বাস্তুতন্ত্রের অগ্রগতি” শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীর বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ। আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। এই বিশাল অর্থনীতির বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম আঠারো মাসেই এক কোটি নতুন চাকরি সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে সিঙ্গাপুর, জার্মানি এবং অস্ট্রলিয়ার মতো উন্নত দেশের আদলে কর্মসংস্থান বাজার সৃষ্টির প্রস্তুতিও দলটির আছে বলে এক সেমিনারে জানিয়েছেন বক্তারা।

তিনি বলেন, বিশ্বব্যাপী দক্ষ শ্রমিকের চাহিদা দ্রুত বাড়ছে। ২০৩০ সালের মধ্যে জাপান, মধ্যপ্রাচ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে কোটি কোটি দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। বাংলাদেশ যদি এখন থেকেই প্রস্তুতি নিতে পারে, তবে আমরা এই সুযোগ কাজে লাগাতে পারব। সেই সঙ্গে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিএনপি কাজ করছে। সামনের নির্বাচনে জয়ী হলে আমাদের প্রধান টার্গেট হবে দেশের তরুণ সমাজকে কাজে লাগানো।

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অব স্কিলস এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (টঝঊঞ) এর সহযোগিতায় আজ ২৮ আগস্ট, ২০২৫ তারিখে রাজধানীর হোটেল সেরিনায় “”স্কিলিং বাংলাদেশ: এন্ডভান্সিং দ্য স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ফর ন্যাশনাল গ্রোথ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোল টেবিল বৈঠকে “একটি জাতীয় দক্ষতা বাস্তুতন্ত্রের দিকে: দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জ” শীর্ষক মূল প্রবন্ধ ১ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার এবং “দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ১০০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আনলক করা” শীর্ষক আরেকটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এর কোষাধ্যক্ষ এবং দক্ষতা ও অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ নূরুজ্জামান । ইউনিভার্সিটি অফ স্কিলস এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউএসইটি) এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ.কে.এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করেন গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নারী উদ্যোক্তা মাহমুদা হাবিবা,

সেমিনারে মূল প্রবন্ধে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, আমরা শিক্ষাব্যবস্থাকে বাজারকেন্দ্রিক ও দক্ষতাভিত্তিক করব। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুধু সনদ নয়, বাস্তব কাজের জন্য উপযুক্ত মানবসম্পদ তৈরি করতে হবে। পাশাপাশি ৬৪ জেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে আধুনিক দক্ষতা ও চাকরির কেন্দ্রে রূপান্তরিত করা হবে।
তিনি আরো বলেন, নারী, প্রতিবন্ধী, প্রবীণ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অর্থনীতিতে যুক্ত করার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হবে। ক্ষুদ্র উদ্যোক্তা ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, সনদ ও আর্থিক সহায়তার মাধ্যমে মূল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা হবে।

আয়োজিত জাতীয় গোলটেবিল বৈঠকে নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, উন্নয়ন অংশীদার, শিল্প নেতা, শিক্ষাবিদ এবং যুব প্রতিনিধিদের একত্রিত করে বাংলাদেশকে একটি দক্ষতা-চালিত অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি জাতীয় কাঠামো অন্বেষণ এবং গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়।

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ ২০০ টিরও বেশি দেশে বিদ্যমান একটি বিশ্বব্যাপী উদ্যোগের জাতীয় অধ্যায়, যা বাংলাদেশের দক্ষতা এবং উদ্যোক্তা বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করে। এটি দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়িত করে, গেøাবাল এন্টারপ্রেনারশিপ উইক (এঊড) এবং এন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপ (ঊডঈ) এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে স্টার্টআপগুলিকে সমর্থন করে, মূল স্টেকহোল্ডারদের সাথে নীতিগত সংলাপ সহজতর করে এবং উদ্ভাবন, কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে বাংলাদেশী প্রতিভাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।

ক্যাপশনঃ গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এর উদ্যোগে “স্কিলিং বাংলাদেশ: জাতীয় প্রবৃদ্ধির জন্য দক্ষতা ও কর্মসংস্থান বাস্তুতন্ত্রের অগ্রগতি” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930