• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইভরিকোষ্ট পিওআইসি সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে হুইপ সাইমুম সরওয়ার কমল —

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৪
আইভরিকোষ্ট পিওআইসি সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে হুইপ সাইমুম সরওয়ার কমল —

ওআইসি দেশভুক্ত পার্লামেন্টারী সৎগঠন (PUIC) এর ১৮ তম সম্মেলনে নেতৃত্ব দেওয়ার জন্য আজ রাতে আইভেরিকোষ্টের উদ্দেশ্যে সাইমুম সরওয়ার কমল এর নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল রওনা দিচ্ছেন।বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরা হলেন- যথাক্রমে সাবেক মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মোতাহের হোসেন এমপি, জনাব মোঃ মতিউর রহমান এমপি এবং সহায়ক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব জনাব মাহবুব জামাল। উল্লেখিত প্রতিনিধি দল আগামী ০২-০৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত আইভরিকোস্টের রাজধানী আবিদজানে অবস্থান করবেন। সম্মেলন শেষে মাননীয় হুইপ সংযুক্ত আরব আমিরাতে দুই দিন অবস্থান করবেন। মাননীয় হুইপ কমল সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে দুবাইয়ে-আবুধাবি তার নির্বাচনী এলাকার সম্মানিত প্রবাসীদের সাথে মতবিনিময় শেষে দেশে প্রত্যাবর্তন করবেন। মাননীয় হুইপের নেতৃত্বে উক্ত সম্মেলনে নির্ধারিত এজেন্ডা সমূহের উপর বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করবেন। বিশেষ করে রোহিঙ্গা সমস্যার সমাধানে , ফিলিস্তিন সমস্যার আশু সমাধান, মুসলিম সম্প্রদায় ও ক্ষুদ্র গোষ্ঠি সক্রান্ত, আইন ও সংস্কৃতি এবং সভ্যতা বিষয়ক সংলাপ, অর্থ ও পরিবেশ সক্রান্ত, মানবাধিকার , মহিলা বিষয়ক, আরব এশিয়ান -আফ্রিকান গ্রুপ সক্রান্ত, মুসলিম মহিলা সংসদ সংসদ সক্রান্ত বিষয়ে পৃথক পৃথক আলোচনায় বক্তব্য প্রদান করবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930