অদ্য বিকাল ০৫:০০ ঘটিকায় জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা, অ্যাডিশনাল আইজিপি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়ের নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, জনাব মোঃ হায়দার আলী খান বিপিএম, কমান্ডেন্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী এবং জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী। এসময় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল, অ্যাডিশনাল আইজিপি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।