• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অশ্রুভেজা চোখে বিটিভি ভবন পরিদর্শন করে কমকর্তাদের সান্ত্বনা দিলেন : শেখ হাসিনা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৪
অশ্রুভেজা চোখে বিটিভি ভবন পরিদর্শন করে কমকর্তাদের সান্ত্বনা দিলেন : শেখ হাসিনা

Oplus_131072

বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। এ সময় সেখানে হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা ঘটে।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

এরপর দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সব বিভাগ পরিদর্শন করেন তিনি। 

বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। আর বিটিভি কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করছিলেন। চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠলে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে।

এ সময় বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে ভয়াবহ তাণ্ডবের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেন। তখন প্রধানমন্ত্রী বিটিভির ক্রন্দনরত মহাব্যবস্থাপক মাহফুজা আক্তারকে অশ্রুসিক্ত নয়নে সান্ত্বনা দেন। এ দিকে বিটিভি সদর দপ্তর ও ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্রও প্রধানমন্ত্রীকে দেখানো হয়।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।

এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বিটিভি ভবনে আগুন ধরিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যা ৬টার দিকে বিটিভির নিয়ন্ত্রণ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনের একদিন পর প্রধানমন্ত্রী রামপুরায় বিটিভি ভবন পরিদর্শন করেন। 
 

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930