• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়’

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আজ মিরপুর, টঙ্গী ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

মেঢাবিবি-৪ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ডেনিমিক্স ওয়াশিং, কালশি, সেকশন-১২; আলহামদুলিল্লাহ ওয়াশিং, ব্লক-কে, রোড-এন/২, ইর্স্টার্ন হাউজিং এবং নাম বিহীন ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ২০৮ ফুট জি আই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, ১টি রেগুলেটর ও ১টি ভালভ জব্দ করা হয়।

এছাড়া ডেনিমিক্স ওয়াশিং এর ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২ (১) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ অপর এক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে ০১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিলিং করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করেন।

উক্ত অভিযানের অংশ হিসেবে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ০৪টি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এসময় আরো ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৪০০ মিটার পাইপ অপসারণ করা হয়।

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮”x১৪০ পিএসআইজি বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ দ্বারা অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছিল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930