• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা জানিয়ে, আন্তর্জাতিক সংস্থার প্রতি ঋণ শর্ত শিথিলের আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা জানিয়ে, আন্তর্জাতিক সংস্থার প্রতি ঋণ শর্ত শিথিলের আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

তারুণ্যের কন্ঠে প্রতিরোধের এক মাস: গণহত্যার বিরুদ্ধে সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ঐতিহাসিক আহ্বান

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ “তারুণ্যের কন্ঠে প্রতিরোধের এক মাস- গণহত্যার বিরুদ্ধে সমাবেশ” শীর্ষক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তরুণ নেতৃত্বের এক বিশাল সমাবেশে তিনি দেশের রাজনৈতিক সংকট ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তব্যে আব্দুস সালাম বলেন, “স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে।” তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং তাদের সময় দিতে হবে, বিশেষ করে প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শক্তি ও বিশ্বাস ধরে রাখতে হবে।”

আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের সময়কালে নেওয়া ঋণগুলোর কিস্তি শিথিল করার জন্য আমরা অনুরোধ করছি, যাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।”

সমাবেশে তরুণ নেতৃত্বের আহ্বান:
তারুণ্যের শক্তি সংগঠনের আহ্বায়ক শওকত আজিজ বলেন, “গত মাসের গণবিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে পতনে বাধ্য করেছি। এখন সময় এসেছে দেশকে পুনর্গঠন করার এবং ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার।” তরুণরা সমাজের প্রতিটি স্তরে জাগ্রত থেকে দেশ রক্ষা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই গণর‍্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক মো: শওকত আজিজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবির মিনহাজ, কে.জি সেলিম, মাজেদ বিন হাসান, জিসান গুলজার, এবং তারুণ্যের শক্তির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক তানভীর আহমেদ স্বপ্নীল, আহবায়ক (উত্তর)- রায়হান আহমেদসহ ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তরুণ নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ছিল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও শওকত আজিজ দেশব্যাপী তারুণ্যের শক্তির প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশের সফল সমাপ্তি ঘোষণা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930