• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্যসহ স্বাক্ষর করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর নিজ কার্যালয়ে প্রথম কর্ম দিবস পালন করেন। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930