• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২৩০ পিস বুফ্রেনরফিন ইনজেকশনসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৪০)’কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬
২৩০ পিস বুফ্রেনরফিন ইনজেকশনসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৪০)’কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক ব্যবসায়ী, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর আভিযানিক দল কর্তৃক ২০ আগস্ট ২০২৬ তারিখ ১০৪৫ ঘটিকায় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন রেল মন্ত্রণালয়ের বিপরীত পার্শ্বে সচিবালয় রোডের নগর গণপূর্ত ভবনের সামনের এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৩৭), পিতাঃ মৃত আহমেদ মিয়া, সাং-হাইকোর্ট মাজার সংলগ্ন (ভাসমান), থানাঃ শাহবাগ, জেলাঃ ঢাকা’কে ২৩০ পিস বুফ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গ্রেফতারের সময় তার হেফাজত হতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি অবৈধ মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ নিজ হেফাজতে রেখে অভিনব পদ্বতিতে রাজধানীর শাহবাগ থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামি অবৈধ মাদকদ্রব্য বুফ্রেনরফিন ইনজেকশন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮ (গ) ধারায় অপরাধ করেছে। উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাজধানীর শাহবাগ থানায় ০৯টি ও চকবাজার থানায় ০৩টি মামলা রয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যহত থাকবে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930