রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (ICCB) সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস’। প্রদর্শনীতে অটোমোবাইল খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘হোসেন মোটরস’ তাদের আকর্ষণীয় পণ্যের সমাহার নিয়ে অংশগ্রহণ করেছে।
মেলার ২ নম্বর হলের ১২ নম্বর বুথে অবস্থান করছে হোসেন মোটরস। উদ্বোধনী দিন থেকেই প্রতিষ্ঠানটির স্টলে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এ বছর প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ব্র্যান্ড ‘শাকু’ (Shaku)-এর উচ্চমানসম্পন্ন শক অ্যাবজরবার ও হরন প্রদর্শন করছে। এছাড়াও বিশ্ববিখ্যাত টয়োটা ও সালু ব্র্যান্ডের লুব্রিক্যান্ট এবং গাড়ির বিভিন্ন জেনুইন পার্টস নিয়ে তারা মেলায় হাজির হয়েছে।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার বাবু ঋষিকেশ ঘোষ বলেন, “আমরা গত বছরের মতো এবারও মেলায় অংশগ্রহণ করেছি এবং প্রথম দিন থেকেই
দর্শনার্থীদের বিপুল সাড়া পাচ্ছি। বাংলাদেশে যারা গাড়ি ব্যবহার করেন বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত, তাদের সব ধরনের স্পেয়ার পার্টস ও লুব্রিক্যান্টের সমাধান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য গ্রাহকদের সাধ্যের মধ্যে সেরা মানের পণ্য পৌঁছে দেওয়া।”
তিনি আরও জানান, মেলা চলাকালীন দর্শনার্থীরা সরাসরি তাদের বুথ ভিজিট করে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন। মেলা পরবর্তী সময়ে গ্রাহকদের সেবায় হোসেন মোটরসের ঢাকা ও চট্টগ্রাম শাখা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। উল্লেখ্য, হোসেন মোটরস দীর্ঘ দিন ধরে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের অটোমোবাইল সলিউশন পার্টনার হিসেবে কাজ করে আসছে।
আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।