• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৫
১৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩০ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত ০০:৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে মাদক বিক্রয়ের সময় ১৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালিত হয় পুলিশ পরিদর্শক (তদন্ত), কোতোয়ালী থানার তত্ত্বাবধানে, এসআই মোঃ কারিবেল হাসান ও সঙ্গীয় ফোর্সের মাধ্যমে মোবাইল-১ নাইট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে।

গ্রেফতারকৃত আসামি:
নাম: মোঃ রাসেল (২০)
পিতা: মোঃ লাবলু
মাতা: মোছাঃ মহছেনা
ঠিকানা: খলিফার বাজার চৌদ্দ মাথা, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর।

আসামির কাছ থেকে একটি অফিস ব্যাগে রাখা মোট ১৪ বোতল ফেনসিডিল (মোট পরিমাণ ১৪০০ এমএল), যার আনুমানিক বাজারমূল্য ১৬,৮০০/- টাকা, জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে সর্বদা বদ্ধপরিকর।