• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত



ঢাকায় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের প্রতিনিধিদলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের এ বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে বিমানবন্দরের embarkation Fee, upfront fee এবং revenue share বিশেষভাবে গুরুত্ব পায়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে স্বল্প সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।
এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত পুনরায় একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। বৈঠকে আগামী মার্চ মাসের শেষের দিকে এ বিষয়ে পুনরায় সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স Takahashi Naoki এবং জাপানের Ministry of Land, Infrastructure and Tourism-এর সহকারী ভাইস মিনিস্টার Rieko Nakayamaসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930