• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫


আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইফার মহাপরিচালক (জেলা জজ) আঃ ছালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের শুভ উদ্বোধন করেন। এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুরসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথমদিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০ টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষা কেন্দ্র ৭৩ হাজার এবং বাকী ১ হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভূক্ত।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31