• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাংবাদিক শেখ রায়হান চৌধুরী কে গালাগালি করার ঘটনায় BIRC-এর তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৫
সাংবাদিক শেখ রায়হান চৌধুরী কে গালাগালি করার ঘটনায় BIRC-এর তীব্র প্রতিবাদ

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC) সম্প্রতি শেখ রায়হান চৌধুরী কে ফেসবুকে কমেন্ট এবং উসকানি মূলক স্ট্যাটাস দিয়ে গালিগালাজ করেন সাংবাদিক আশা। গালাগালি ও অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে BIRC সভাপতি বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের সময় বা তাকে কটুক্তি করে মানহানি করা হেনস্তা বা গালাগাল করা কেবল ব্যক্তিগত অপমান নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার হরণ করার সামিল।”

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আমরা এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

BIRC সকল গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে জানায়, স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31