• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সময় টিভির চেয়ারম্যান শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩
সময় টিভির চেয়ারম্যান শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে এই বিশিষ্ট শিল্প উদ্যোক্তার ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে ও গুণগ্রাহীদের রেখে গেছেন।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দেশের গণমাধ্যম ও শিল্প খাতে ফজলুর রহমানের অবদান অসামান্য। সময় টিভিকে তিনি যেমন স্বাধীনভাবে পরিচালিত হতে দিয়েছেন, তেমনি তার গড়ে তোলা ৪০টির বেশি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার মানুষের উৎপাদিত ময়দা ও তেলসহ নানা পণ্য ভারত, নেপাল, মালয়েশিয়া, কম্বোডিয়া, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।সময় টিভির চেয়ারম্যান শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সময় টিভি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে এই বিশিষ্ট শিল্প উদ্যোক্তার ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে ও গুণগ্রাহীদের রেখে গেছেন।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দেশের গণমাধ্যম ও শিল্প খাতে ফজলুর রহমানের অবদান অসামান্য। সময় টিভিকে তিনি যেমন স্বাধীনভাবে পরিচালিত হতে দিয়েছেন, তেমনি তার গড়ে তোলা ৪০টির বেশি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার মানুষের উৎপাদিত ময়দা ও তেলসহ নানা পণ্য ভারত, নেপাল, মালয়েশিয়া, কম্বোডিয়া, চীন, জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31